চট্টগ্রামে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জঙ্গলের ধারে মরদেহটি পড়েছিল

জঙ্গলের ধারে মরদেহটি পড়েছিল © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শিশুরা খেলাধুলার সময় জঙ্গলের ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি উদ্ধার করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, `ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। মাথা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।'

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬