নেত্রকোনায় ডোবা থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

১০ মে ২০২৬, ১২:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় ডোবা থেকে জামিরুল (২৫) নামের এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা-পুলিশ। রবিবার  (১০ মে) সকাল ৯টার দিকে কেন্দুয়া পৌর শহরের ওয়াশেরপুর গ্রামের সোহেল মিয়ার বসতঘরের পেছনের ডোবা মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জামিরুল উপজেলার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, জামিরুল একটি হাঁসের খামারে কাজ করত। গত শুক্রবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল এবং মৃগী রোগে আক্রান্ত ছিল। আজ সকালে পৌরসভার ওয়াশেরপুর গ্রামের পেছনের ডোবায় তার মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, গত শুক্রবার থেকে জামিরুল নিখোঁজ ছিল। তিনি একটি হাঁসের খামারে কাজ করত এবং মৃগী রোগে আক্রান্ত ছিল।’

তিনি আরও বলেন, ‘সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬