পুলিশের এসআই পরিচয় দিয়ে মোবাইল চুরি , যুবক আটক

০২ মে ২০২৬, ০৬:৪৬ PM , আপডেট: ০২ মে ২০২৬, ০৭:১৫ PM
এসআই পরিচয় দিয়ে মোবাইল চুরি আটক যুবক

এসআই পরিচয় দিয়ে মোবাইল চুরি আটক যুবক © সংগৃহীত

যশোরে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে মোবাইল কেনা ও প্রতারণার মাধ্যমে মোবাইল সেট হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ হাসানুল বান্না নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

তিনি সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার পিতার নাম রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল যশোরের মোবাইলের শোরুম ‘মোবাইল প্লাজা-২’ থেকে তিনি দুটি মোবাইল ফোন ক্রয় করেন। 

এ সময় তিনি নিজেকে পুলিশ এসআই পরিচয় দেন। এরপর বিকাশে পেমেন্ট করার কথা বলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে কাস্টমারের ভিড়ের সুযোগ নিয়ে তিনি কৌশলে সেখান থেকে সটকে পড়েন। 

পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত হয় বান্না। এমনকি ক্যাশ মেমোতে তিনি নিজের পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে।

এ ঘটনায় প্রতিষ্ঠান মালিক জাকির হোসেন পলাশ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন। পরে এসআই মোস্তাফিজুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় বান্নাকে শনাক্ত করে এমকে রোড থেকে শুক্রবার আটক করেন। রাতে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এদিকে, অপর একটি সূত্র জানায়, বান্না দীর্ঘদিন ধরে যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পুলিশ পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬