ভুয়া কর্মকর্তা পরিচয়ে ডিসির সঙ্গে প্রতারণা, তিনজন আটক

০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৮ AM
জেলা প্রশাসকের কার্যালয়

জেলা প্রশাসকের কার্যালয় © সংগৃহীত

গাজীপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে ৬৫ কোটি টাকার ভুয়া ঋণচুক্তিতে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করায় তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুইজনকে আটক করা হয়। পরে ঢাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পূর্ব দেউলি গ্রামের মৃত তোফায়েল আহমেদের ছেলে মো. মোর্শেদ আলম (৪৫), কুমিল্লার মুরাদ নগরের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪৮) ও বগুড়া সদরের মালতীনগর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে মো. সাব্বির আলী (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোর্শেদ আলম ও নজরুল ইসলাম জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে নিজেদের মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেন। তারা ৬৫ কোটি টাকা ব্যক্তিগত ঋণের একটি ‘সম্মতিপত্র’ ডিসির সামনে উপস্থাপন করে তাতে স্বাক্ষর করার জন্য বিভিন্ন প্রলোভন দেখাতে থাকেন। 

ওই চিঠিতে উল্লেখ ছিল যে, ১৮ মাসের মধ্যে ঋণের সমপরিমাণ অর্থ কাজের মাধ্যমে পরিশোধ করা হবে। তবে চিঠিতে কোনো নাম-ঠিকানা বা বৈধ স্বাক্ষর না থাকায় জেলা প্রশাসকের সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায় এবং তাদের আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে এবং ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা ও জাল-জালিয়াতি করে আসছিল। মামলার বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আশির দশকে ফ্যাশন আসলে কেমন ছিল?
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন ১০ অক্টোবর পর্…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই চলে গেল বিদ্যুৎ, হেসে দিলেন রাশেদ খাঁন
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9