মাওলানা আজহারীর ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, ১০ জন গ্রেপ্তার

২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৭ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ PM
মাওলানা আজহারীর নামে যৌন উত্তেজক ওষুধের ভুয়া বিজ্ঞাপন, ১০ জন গ্রেপ্তার

মাওলানা আজহারীর নামে যৌন উত্তেজক ওষুধের ভুয়া বিজ্ঞাপন, ১০ জন গ্রেপ্তার © সংগৃহীত

আলোচিত ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন তৈরি করে অনলাইনে যৌন উত্তেজক ওষুধ বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভুয়া বিজ্ঞাপন প্রচার করে আসছিল। এসব বিজ্ঞাপনে দেশের বিশিষ্ট ব্যক্তিদের, বিশেষ করে জনপ্রিয় ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারীর নাম ও ছবি অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হত।

পুলিশ জানায়, চক্রটি কৌশলে ভুয়া সাফল্যের গল্প ও মিথ্যা তথ্য ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করত এবং উচ্চমূল্যে নিম্নমানের বা অকার্যকর পণ্য বিক্রি করত। এর মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।

ডিসি হারুন অর রশিদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া বিজ্ঞাপন তৈরির সরঞ্জাম, মোবাইল ফোন, কম্পিউটার এবং বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আটক চবি ছাত্রকে জিজ্ঞাসাবাদের সময় সাবেক ছাত্রলীগ নেতার ভিডি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যুরিস্ট পুলিশে ১০ পদে নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬