ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট

২২ এপ্রিল ২০২৬, ১২:১৩ AM
হাইকোর্ট ভবন

হাইকোর্ট ভবন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার পরও মামলা রেকর্ড না করা এবং রহস্যজনকভাবে তা প্রত্যাহার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) পুলিশের নিষ্ক্রিয়তা ও বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ তুলে  সুপ্রিম কোর্টের আইনজীবী আসলাম মিয়া ও চঞ্চল কুমার বিশ্বাস জনস্বার্থে এই রিট আবেদনটি করেন।

রিট আবেদনে আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ডিএমপি কমিশনার, শাহবাগ থানার ওসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৯ মার্চ ঢাবি ক্যাম্পাসে হামলায় রাহিত খান ওরফে পাভেল নামের এক শিক্ষার্থী মারাত্মক আহত হন। ঘটনার পর ভুক্তভোগীর মা বিস্তারিত বিবরণ দিয়ে থানায় এজাহার দিলেও পুলিশ তা এফআইআর হিসেবে রেকর্ড করেনি।

গণমাধ্যমের খবর অনুযায়ী দেখা যায়, সন্দেহজনক পরিস্থিতিতে সেই এজাহারটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রিটকারীর দাবি, এটি ক্ষমতার অপব্যবহার এবং ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এমন গুরুতর ঘটনা ঘটা সত্ত্বেও প্রক্টর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন, যা জননিরাপত্তা ও আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। রিট আবেদনে অবিলম্বে এফআইআর রেকর্ড করার অন্তর্বর্তীকালীন নির্দেশনা এবং প্রক্টরকে একটি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

বিবাদীদের এই দায়িত্ব পালনে ব্যর্থতা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন বলে রিটে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে আইনের শাসন ক্ষুণ্ন করা হয়েছে এবং ভুক্তভোগীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও দাবি করেন রিটকারী আইনজীবীরা।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9