৪৯ তম বিসিএস

৬৭ শতাংশ ক্যাডারই ঢাকা বিশ্ববিদ্যালয়ের, রাবি-জাবি-চবি মিলিয়ে ১৮

২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ AM
চার বিশ্ববিদ্যালয়ের লোগো

চার বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৬৭ শতাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। আর রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ শতাংশ শিক্ষার্থী ৪৯তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপন করা হয়।

পিএসসির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪৯তম বিসিএসে ঢাবি থেকে ৪৪৪ জন সুপারিশ পেয়েছিলেন। সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৫৬ জন পুরুষ। আর নারী প্রার্থীর সংখ্যা ৮৮ জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এ বিসিএসে সুপারিশ পেয়েছেন ৪৫ জন, যা শতকরায় ৬ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে পুরুষ ৩৮, নারী ৭ জন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বিসিএসে সুপারিশ পেয়েছেন ৩৮ জন। শতকরায় যা ৫ দশমিক ৭৩ শতাংশ। এর মধ্যে পুরুষ ৩৩ জন, আর নারী ৫ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডারের সংখ্যাও ৩৮ জন। এর মধ্যে পুরুষ ৩৪ এবং নারী প্রার্থী ৪ জন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৩ জন সুপারিশ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ২২ এবং নারী একজন।

আরও পড়ুন: রিভিউ হতে পারে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিটির ইঙ্গিত মন্ত্রীর

প্রকৌশলভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে ১০ জন (পুরুষ ৭, নারী ৩) এবং বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৯ জন (পুরুষ ৯, নারী ০) ক্যাডার হয়েছেন।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ৯ জন (পুরুষ ৯, নারী ০), ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ৮ (পুরুষ ৮, নারী ০), খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৮ (পুরুষ ৮, মহিলা ০), কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ৪ (পুরুষ ৩, মহিলা ১), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ৪, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৩, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৩, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়  ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে ২ জন করে ৪৯তম বিসিএসে সুপারিশ পেয়েছেন।

বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দুই বছর পর্যন্ত কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪৭ বাংলাদেশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9