রিপিট ক্যাডার সুপারিশ বন্ধসহ ৫ দফা দাবি চাকরিপ্রত্যাশীদের 

১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৬ PM
মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা

মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিপ্রার্থীরা © সংগৃহীত

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে রিপিট ক্যাডার সুপারিশ বন্ধ এবং নন-ক্যাডার পদ বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সংক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্য ও অনিয়মের অভিযোগ তুলে ধরেন তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৪৫তম বিসিএস প্রত্যাশী একরামুল হক বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল নিয়োগে মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ে দ্রুত নিয়োগের নামে তড়িঘড়ি করে নেওয়া কিছু সিদ্ধান্তে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন এবং নিয়োগ ব্যবস্থায় আস্থার সংকট তৈরি হচ্ছে।

বক্তারা অভিযোগ করেন, সংবিধানে সমান সুযোগের কথা থাকলেও বিসিএস নিয়োগে একেক সময় একেক নীতি অনুসরণ করা হচ্ছে, যা বেকার প্রার্থীদের সঙ্গে উপহাসের শামিল। বিশেষ করে ৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও ৪৫তম বিসিএসে এ বিষয়ে অনীহা দেখা যাচ্ছে।

এছাড়া যোগ্য প্রার্থীর অভাবে পদ ফাঁকা রাখাকে প্রহসন হিসেবে উল্লেখ করে তারা বলেন, যেখানে লাখ লাখ শিক্ষিত তরুণ চাকরির অপেক্ষায়, সেখানে পদ না বাড়িয়ে সংকোচনের নীতি মেনে নেওয়া যায় না। সংবাদ সম্মেলন থেকে উত্থাপিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে চূড়ান্ত ফলাফলে রিপিট ক্যাডার সুপারিশ বন্ধ করা, প্রতিটি পদের বিপরীতে পর্যাপ্ত প্রার্থীকে ভাইভায় সুযোগ দেওয়া, নন-ক্যাডার পদ বৃদ্ধি, ২০২৩ সালের নন-ক্যাডার বিধি বাতিল করে ২০১৪ সালের বিধিমালা পুনর্বহাল এবং লিখিত পরীক্ষার আগে যৌক্তিক সময় দেওয়া। 

আগামী ৭ কর্মদিবসের মধ্যে এসব দাবি মেনে নিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জুলাই বিপ্লব স্মরণে ২৯টি গল্প সম্বলিত স্মারক গ্রন্থ ও ৯টি উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক সজীব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগ: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইলে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও ‘নজরুল বর্ষ’ উদযাপন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9