নিজ শিশুকে বটি দিয়ে জবাই করে হত্যা করলেন মা

০৩ জুলাই ২০১৯, ১১:৪২ AM

© সংগৃহীত

খুলনায় ৯ মাস বয়সী শিশুপুত্র ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করেছেন গর্ভধারিনী এক মা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রায়ের মহল দক্ষিণপাড়া সবুরের মোড়স্থ বায়তুর রহমাহ্ মসজিদ গলির বাঙ্গাল বাড়ি রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুুলিশ।

শিশু মেহেদী ওরফে মহেবকে জবাই করে হত্যার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিটি মা নিজেই ধুয়ে রেখে দেন। নিহত শিশু ওই এলাকার জামাল হোসেনের ছেলে। তবে, হত্যাকারী মা শ্রাবণী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে স্থানীয়রা। মায়ের হাতে নির্মমভাবে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

নিহত শিশুর চাচা সুমন শেখ বলেন, ‘শ্রাবণীর মস্তিষ্ক বিকৃত থাকায় তাকে একাধিকবার ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ডাক্তার তার কোনো সমস্যা ধরতে পারেনি। যে কারণে মানসিক ভারসাম্যহীন শ্রাবণী তার শিশু পুত্রকে জবাই করার পরও পালিয়ে যায়নি।’

তিনি জানান, সকালে তার ভাই কাজে বেরিয়ে যাবার পরে শিশুটিকে জবাই করে হত্যা করেন তার ভাবী। ঘটনার পর চকোলেট কোম্পানিতে চাকরি করা স্বামীকে ভাবী শ্রাবণী নিজেই ফোন করে এ ঘটনা জানান। এছাড়া তিনি এর আগেও দুবার নিজ শিশুকে হত্যার চেষ্টা করেছেন।

এ ব্যাপারে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশরাফুল আলম বলেন, ‘বটি দিয়ে গলা কেটে শিশু ছেলেকে হত্যার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া হত্যার পর তার মা নিজেই বটি ধুয়ে পরিষ্কার করে রেখে দেন। শ্রাবণী আক্তারকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলছেন।’ এ ঘটনায় লবণচরা থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬