মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেপ্তার

০৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ AM
কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান

কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় মা ও ভাইসহ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন প্রিয়ার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়া (২৮)।

জানা যায়, থানায় উৎসুক জনতার ভিড় ও ক্ষোভ গ্রেপ্তারের পর রাত ১টার দিকে আসামিদের আশুলিয়া মডেল থানায় নিয়ে আসা হলে শত শত উৎসুক জনতা ও এলাকাবাসী সেখানে ভিড় জমান। এ সময় উত্তেজিত জনতা তাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিপুল সংখ্যক মানুষের ভিড় ঠেলে আসামিদের থানার গাড়িতে উঠাতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের অভিযোগ, প্রিয়া তার মা ও ভাইয়ের সহযোগিতায় প্রভাবশালী ও উদীয়মান রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ীদের সুকৌশলে প্রেমের জালে ফাঁসাতেন। এরপর তাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে জেলহাজতে পাঠানো এবং মোটা অঙ্কের টাকা আদায় করাই ছিল এই পরিবারের মূল পেশা। এলাকাবাসীর দাবি, এই চক্রটির বিরুদ্ধে এ ধরনের অন্তত ৪২টি অভিযোগ রয়েছে। এমনকি বর্তমানেও বেশ কয়েকজন ব্যক্তি প্রিয়ার করা ধর্ষণ মামলায় জেলহাজতে ঘানি টানছেন।

আরও পড়ুন: ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা সূচিতে পরিবর্তন

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি নিয়মিত বাসা বদল করত। তারা মূলত নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করে ‘কাস্টমার’ বানাত এবং যৌন সম্পর্কের পর তাদের ধর্ষণ মামলায় ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত।

নেত্রকোনার আকপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, তমা আক্তার নামে এক নারীর করা মামলায় প্রিয়া খানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাদীর বাড়ি নেত্রকোনা জেলার আকপাড়া এলাকায়। এছাড়া ওই থানাতেও প্রিয়া, তার মা ও ভাইয়ের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির একাধিক অভিযোগ রয়েছে বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা।

আশুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ থাকলেও নারী হওয়ার সুযোগ নিয়ে তিনি বেপরোয়া হয়ে উঠেছিলেন। লোকলজ্জা ও আইনি জটিলতার ভয়ে অনেকেই তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পেতেন না।

তিনি আরও বলেন, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট থানার একজন তদন্তকারী কর্মকর্তা (আইও) তাদের হেফাজতে নিতে ইতিমধ্যে আশুলিয়া থানায় পৌঁছেছেন।

দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬