এবার স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে স্বামীকে কুপিয়ে জখম

২৮ জুন ২০১৯, ০৮:২৫ PM

© সংগৃহীত

এবার নারায়ণগঞ্জে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যক্তির নাম শাহীন (৪০)। শুক্রবার বেলা ১১ টার দিকে বন্দর থানার বক্তারকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, স্ত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় এর আগে স্থানীয় সন্ত্রাসী আমজাদ ওরফে বল্টু আমজাদের বিরুদ্ধে মামলা করেছিলেন শাহীন। মামলার জের ধরে শুক্রবার বল্টু শাহীনের সামনে তার স্ত্রীকে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করে শাহীন।

এ সময় আমজাদ তার ছেলে আপন, হৃদয় ও ভাতিজা আকাশকে ফোন করে অস্ত্র নিয়ে আসতে বলে। তারা ঘটনাস্থলে পৌঁছেই শাহীনের উপর হামলা করে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এ সময় শাহীন দৌড়ে একটি মুদি দোকানে ঢুকলে সেখানে গিয়েও হামলা চালায় তারা। আহত শাহিনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শাহীন বলেন, বল্টু আমজাদ বন্দর থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। বেশ কিছুদিন ধরে আমার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। এর আগে অনৈতিক প্রস্তাবে আমার স্ত্রী রাজি না হওয়ায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে আমজাদ। এ ব্যাপারে থানায় মামলা করি। শুক্রবার আমার স্ত্রীকে পুনরায় আপত্তিকর মন্তব্য করলে আমি প্রতিবাদ করি। এ সময় আমজাদ ফোন করে ধারালো অস্ত্রশস্ত্রসহ সহযোগীদের ডেকে এনে জনসম্মুখে আমাকে কুপিয়ে আহত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শাহিনকে মারধর ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬