কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেলক্রসিং কর্মী গ্রেপ্তার

২৫ মার্চ ২০২৬, ০৮:৪৮ AM
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ © সংগৃহীত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (২৪ মার্চ) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় জড়িত রেলক্রসিং কর্মী মো. হেলালকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (২৫ মার্চ) দুপুরে কাওরান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন র‍্যাব-১১ এর অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক।

এর আগে ২১ মার্চ (শনিবার) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

এ ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, এতে করে উভয় দিকের ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।

পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সকাল ৮টার দিকে বাসটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। এর পরপরই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট ক্রিকেটেও তাহলে নিয়মিত হচ্ছেন তাওহীদ হৃদয়?
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিতে ডেভেলপমেন্ট এক্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনের জেলেদের খাদ্য সহায়তা দিল সরকার, প্রকৃত জেলেদের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৭০৫০এমএএইচ ব্যাটারি ও সহজ কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9