কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্রতিমন্ত্রী

২২ মার্চ ২০২৬, ০১:২৪ PM
 বাস ট্রেন সংঘর্ষ

বাস ট্রেন সংঘর্ষ © টিডিসি ফটো

কুমিল্লা নগরীর পদুয়ার বাজারে ঢাকা–চট্টগ্রাম রেলপথের লেভেল ক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে হতাহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেবে সরকার। 

রোববার (২২ মার্চ) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন। আহতদের চিকিৎসার প্রয়োজনে ঢাকা নেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্তদের ১ লাখ করে টাকা দেওয়া হবে।’

এ দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘রেল ক্রসগুলো অটোমেটিক করার কাজ করা হবে। দুজন রেল কর্মকর্তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে। দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এছাড়া কুমিল্লা জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. রেজা হাসান।

এদিকে আহত আটজন ভর্তি রয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত পেয়েছেন, গুরুতর আহত দুইজনকে আইসিইউতে পাঠানো হয়েছে। এছাড়া সামান্য আহত ১৮ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার অজয় ভৌমিক। 

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬