ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয় নেই

২২ মার্চ ২০২৬, ১১:৩৮ AM
আন্তঃনগর ট্রেন

আন্তঃনগর ট্রেন © সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রী নিয়ে সময় মতো ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। আজ রবিবার সারাদিনে ঢাকা ছাড়বে ৩২টি আন্তঃনগর ট্রেন।

ঈদের আগে যাত্রীদের চাপ বেশি থাকায় অনেকেই পরিবার নিয়ে রওনা দিয়েছেন ঈদের পরেই। তুলনামূলক ভিড় কম থাকায় ভোগান্তিহীন যাত্রা করতে পারছেন যাত্রীরা। তারা বলছেন, ঈদের পরের ছুটির সময়টা প্রিয়জনদের সঙ্গে কাটাতে চান তারা।

এছাড়া, স্বজনদের সঙ্গে ঈদের দিন কাটিয়ে আজ অনেক যাত্রী আবার ফিরছেন ঢাকাতেও। আগামীকাল থেকে ঢাকায় ফেরত আসা যাত্রীর চাপ বাড়বে বলেও জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম জানান, ‘এবারের ঈদ যাত্রাটা স্বস্তির ছিল, শেষ মুহুর্তে এসে কুমিল্লায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তবে এর প্রভাব যাতায়াতে পড়েনি, এখন ট্রেন চলাচল স্বাভাবিক।’

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রীর চাপ বেশি দেখা গেছে। রেলওয়ে সূত্র জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। সকালবেলায় ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটিতে আসনসংখ্যার প্রায় দ্বিগুণ যাত্রী বহন করতে দেখা যায়। ট্রেনের ভেতরে তো বটেই, দরজার সামনে, সংযোগস্থল এমনকি ছাদেও যাত্রী উঠতে দেখা গেছে।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬