৫ ঘণ্টা পর রেললাইন থেকে সরানো হলো বাস, ট্রেন চলাচল স্বাভাবিক

২২ মার্চ ২০২৬, ১১:১৫ AM
ট্রেন দুর্ঘটনা

ট্রেন দুর্ঘটনা © সংগৃহীত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার প্রায় ৫ ঘণ্টা পর দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইন থেকে সরানো হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা বাসটি সরিয়ে নেয় এবং ঢাকা মেইল ট্রেনকে উদ্ধার করে।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

এ ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়, এতে করে উভয় দিকের ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।

পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন।

দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর সকাল ৮টার দিকে বাসটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। এর পরপরই ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (সকাল সাড়ে ৯টা) নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছিল।

ট্যাগ: ট্রেন
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ ছাত্রদল নে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9