রেল দুর্ঘটনা: স্ত্রীকে আনতে গিয়ে প্রাণ গেল স্বামীর

২৩ মার্চ ২০২৬, ১১:৩০ AM
বাস-ট্রেন সংঘর্ষ

বাস-ট্রেন সংঘর্ষ © ফাইল ছবি

কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস-ট্রেনের ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের মধ্যে মাগুরার মহম্মদপুর উপজেলার এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত ফচিয়ার রহমান (২৫) উপজেলার বাঁশো গ্রামের বাসিন্দা ওহাব শেখের ছেলে।

শনিবার গভীর রাতে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পদুয়ার বাজার লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফচিয়ার রহমান।

পরিবারের সদস্যরা জানান, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর স্ত্রীকে আনতে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই তার জীবনের শেষ যাত্রা হয়ে দাঁড়ায়।

ফচিয়ার রহমান পেশায় একজন দর্জি ছিলেন এবং পাশাপাশি বিকাশ এজেন্ট হিসেবে কাজ করতেন। পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে তার ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।

এ ঘটনায় মোট ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ফচিয়ারের পরিচয় নিশ্চিত হওয়ার পর তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আশরাফুজ্জামান জানান, নিহতের মরদেহ ইতোমধ্যে তার নিজ গ্রামে পৌঁছানো হয়েছে। সোমবার সকাল ৮টায় জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

ভয়াবহ সংঘর্ষে আহত মার্টিনেজকে মাঠ থেকে সরাসরি পাঠানো হলো হা…
  • ১৭ অক্টোবর ২০২৬
এসএসসি: কোন বিভাগের ফরম পূরণের ফি কত
  • ১৭ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন
  • ১৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি
  • ১৭ অক্টোবর ২০২৬
‘সারা দেশে আমিই একমাত্র মেয়ে যে গেজেট থেকে বাদ পড়েছি’— দুই …
  • ১৭ অক্টোবর ২০২৬