টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...

২৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ AM
আহত যুবক মতিউর রহমান

আহত যুবক মতিউর রহমান © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ককটেল বা হাতবোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিলফা বাজার এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মতিউর ওই এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর নিজ বাড়িতে বসে ককটেল সদৃশ বস্তু তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায় এবং পা ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অসিম কুমার ধর জানান, আহতের জখম দেখে এটি আতশবাজির বিস্ফোরণ বলে মনে হচ্ছে না। ক্ষতের ধরণ দেখে ধারণা করা হচ্ছে এটি ককটেল বা হাতবোমা জাতীয় কিছু ছিল। তবে বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন।

আহত মতিউরের স্বজনরা দাবি করেছেন, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি বাড়িতে আতশবাজি তৈরির চেষ্টা করছিলেন, এটি অসাবধানতাবশত বিস্ফোরিত হয়। তবে ঘটনাটি সন্দেহজনক হওয়ায় পুলিশি পাহারায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার দুই সদস্যের একটি দল আহতের সঙ্গে খুলনায় অবস্থান করছে। বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬