গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ PM
জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ © টিডিসি ফটো

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বিকট শব্দে শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাত ৭ টা ২৫ মিনিটের দিকে জেলা প্রশাসকের বাসভবন মধুমতী'র প্রধান ফটকের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এসময় আশপাশের এলাকা সহ ওই এলাকা বিকট শব্দে কেপে ওঠে। 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, রাত ৭ টা ২৫ মিনিটের দিকে কে বা কারা জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬