হাদি হত্যা মামলা: সীমান্ত দালাল ফিলিপ সাংমা ১৪ দিনের জেল হেফাজতে

২২ মার্চ ২০২৬, ১১:২৪ AM , আপডেট: ২২ মার্চ ২০২৬, ১১:২৫ AM
বাংলাদেশি সীমান্ত দালাল ফিলিপ সাংমা

বাংলাদেশি সীমান্ত দালাল ফিলিপ সাংমা © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত বাংলাদেশি সীমান্ত দালাল ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের আদালত। শনিবার সাত দিনের পুলিশ রিমান্ড শেষে তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে অতিরিক্ত মুখ্য বিচারক এই নির্দেশ দেন। বর্তমানে তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

গত ১৩ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এরপর তাকে আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তাকে পুনরায় আদালতে হাজির করা হয়।

এসটিএফ সূত্রে জানা গেছে, হাদি হত্যার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পার হতে সহায়তা করেছিল এই ফিলিপ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা এই দালাল মেঘালয় সীমান্ত দিয়ে খুনিদের ভারতে অনুপ্রবেশ করান। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে ফিলিপ নিজেও অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করেন।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, এই মামলার মূল আসামিদের অবস্থান শনাক্ত ও পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে ফিলিপ সাংমার দেওয়া তথ্যগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

সুইসাইড নোটে শিক্ষককে দায় দিয়ে ক্যাম্পাস ছাড়লেন জাবির মোহাই…
  • ১১ অক্টোবর ২০২৬
এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু ১ ডিসেম্বর, কমল পরীক্ষা ফি
  • ১১ অক্টোবর ২০২৬
চুয়েটে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষার্থীদে…
  • ১১ অক্টোবর ২০২৬
ছেলে সেজে বিয়ের অভিযোগ তরুণীর বিরুদ্ধে, সালিসে বেত্রাঘাত
  • ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে ১৯ পদে চাকরি, আবে…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৩ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ৪৭ প…
  • ১১ অক্টোবর ২০২৬