মগবাজারে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৯:৪৯ PM
 ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত © সংগৃহীত

রাজধানীর মগবাজার মধুবাগে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে রাব্বী (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাত আটটায় মধুবাগ মাদ্রাসার খেলার মাঠে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত নয়টার দিকে রাব্বীকে মৃত ঘোষণা করেন।

নিহত রাব্বীর বন্ধু কাজী সিয়াম আব্দুল্লাহ জানান, ‘একই এলাকার ফাহিম নামে একটি ছেলের সাথে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বেশ কিছুদিন যাবৎ মনমানিল্যর কারণে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। কয়েক দিন ধরে ওই মেয়ে রাব্বীর সাথে চলাফেরা শুরু করে। এ কারণে রাব্বীর সাথে ফাহিমের বিরোধ শুরু হয়। শুক্রবার সন্ধ্যার দিকে মধুবাগ মাদ্রাসার মাঠের সামনে রাব্বী ওই মেয়েকে নিয়ে ঘুরছিল। এসময় ফাহিম সহ কয়েকজন সেখানে গিয়ে রাব্বীর সাথে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে ফাহিম নিজে ছুরি দিয়ে রাব্বীর পেটে আঘাত করে। এতে রাব্বী মাটিতে লুটিয়ে পরে।’


তিনি আরো জানান,‘রাব্বীর গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা থানার ফুলতলা গ্রামে। বাবার নাম মোঃ ফারুক হোসেন। বর্তমানে মগবাজার চেয়ারম্যান গলিতে পরিবারের সাথে থাকতো। রাব্বি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে রাব্বী ছিল বড়।’


হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সন্ধ্যার দিকে মধুবাগ মাদ্রাসা মাঠে প্রেমঘটিত কারণে ফাহিম নামে এক ছাত্র রাব্বির পেটে ছুরিকাঘাত করে। এরপর রাব্বিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিক্যাল নিয়ে গেলে মারা যায়। ঘটনার পর সংবাদ পেয়ে ফাহিম সহ দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬
তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহম…
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে আন্তর্জাতিক ভাষা অলিম্পিয়াডের চতুর্থ আসরের সমাপনী …
  • ১১ অক্টোবর ২০২৬
নেশাগ্রস্থ ছিলেন তাজমিন হত্যার দায় স্বীকার করা সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬