ছাত্রদল কর্মীকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯ PM
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম © সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত জাহিদুল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ছাত্রদলের একজন কর্মী ছিলেন। জাহিদুল সেকেরচর হাটে ব্যবসা করতেন। 

পারিবারিক সূত্র জানায়, গতকাল রাতে জাহিদুল জিনারদী ইউনিয়নের চরনগরদী এলাকায় অবস্থান করছিলেন। এ সময় তার মুঠোফোনে একটি কল আসে। জরুরি প্রয়োজনে মাধবদীর নোয়াপাড়ায় যেতে বলা হয় তাঁকে। নোয়াপাড়ায় পৌঁছার পর আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে জাহিদুলের বুকে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান বলেন, ‘তাকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তার বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। তার স্বজনেরা জানিয়েছেন, জানাজা-দাফন শেষে মামলা করতে থানায় আসবেন তারা।’ 

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬