আসলের চেয়ে নকল বইয়ের দাম বেশি!

২৫ জুন ২০১৯, ০৫:৩২ PM

© সংগৃহীত

ফটোকপি করা নকল (পাইরেসি) বইয়ের দাম অনেক ক্ষেত্রে আসল বইয়ের চেয়ে বেশি। বাজারে বিদেশি বই পাইরেসি করে বেশি বিক্রি হচ্ছে বেলেও জানা গেছে। রাজধানীর কলাবাগান এলাকায় মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের পর এসব তথ্য জানা গেছে।

অভিযানের সময় নকল (পাইরেসি) বই বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

শাহরিয়ার বলেন, আজকে কলাবাগান এলাকার বিভিন্ন বইয়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে বিদেশি বই পাইরেসি করে বিক্রি করছে। বিদেশি লেখকের পাইরেসি করা ফটোকপি বই অনেক ক্ষেত্রে আসল বইয়ের চেয়ে বেশি দামে বিক্রি করছে দোকিনারা। এসব অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলো সাময়িক বন্ধ করা হয়েছে। তাদের আগামীকাল সকালে অধিদফতরে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে। যথাযথ কাগজ উপস্থাপন করতে ব্যর্থ হলে তাদের দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ার্ল্ড বিচিত্রাকে ২৫ হাজার টাকা, বই বিচিত্রাকে-১ কে ৫০ হাজার টাকা, বই বিচিত্রা-২ কে ৫০ হাজার টাকা, জ্ঞান বিচিত্রাকে ৫০ হাজার টাকা এবং বিশ্ব বিচিত্রাকে ২৫ হাজার টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।

‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
close