তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা আটক

২৪ জুন ২০১৯, ০৬:১৪ PM

© সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় হাফিজ উদ্দিন (৫০) নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১০টার সময় উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এলাকাবাসী। ধর্ষণের ঘটনায় রোববার দিবাগত রাত ১২টার দিকে মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত প্রতিবেশী হাফিজ উদ্দিন ভুক্তভোগী ছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোর করে পাশের গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা জানাজানি হলে হাফিজ উদ্দিন পালিয়ে যাবার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সোমবার অভিযুক্ত হাফিজ উদ্দিনকে জেলা আদালতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন বলেন, ধর্ষণের কথা স্বীকার করেছেন হাফিজ উদ্দিন। ধর্ষিতা মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬