কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে ‘মেরে রক্তাক্ত’ করলেন ট্রাকচালক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ AM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ AM
আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন

আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন © সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দায়িত্ব পালনকালে মো. মফিজ উদ্দিন নামে এক ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক ট্রাকচালকের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের ব্যস্ততম বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় অভিযুক্ত ডাম্প ট্রাকচালক আকবরকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। দুপুর নাগাদ একটি ডাম্প ট্রাককে থামার সংকেত দিয়ে সেটির কাগজপত্র দেখতে চান তিনি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন চালক আকবর। বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি অতর্কিতভাবে ট্রাফিক কর্মকর্তার ওপর হামলা চালান। চালকের সজোর আঘাতে মফিজ উদ্দিনের মুখমণ্ডল ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন।

ঘটনাটি দেখে উপস্থিত পথচারী ও দায়িত্বরত অন্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে হামলাকারী চালককে ধরে ফেলেন। পরে তাকে ফটিকছড়ি থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত ট্রাফিক কর্মকর্তা মফিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমি সরকারি নিয়মিত দায়িত্ব পালন করছিলাম। স্রেফ কাগজপত্র যাচাই করতে চাওয়ায় চালক কেন এতোটা হিংস্র হয়ে আমার ওপর হামলা চালালেন, তা বুঝতে পারছি না।’

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার দায়ে ট্রাকচালক আকবরকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081