যুবদল কর্মীকে গুলি করে হত্যা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৪ AM
মো. মুজিব

মো. মুজিব © সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার অলি মিয়া হাট এলাকায় মো. মুজিব নামে ওই ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। মুজিব স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ইফতারের পর অলি মিয়া হাটের একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন মুজিব। একপর্যায়ে তিনি দোকান থেকে বের হয়ে সড়কের দিকে এগিয়ে গেলে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার কপাল, বুক ও পেটে একাধিক গুলি লাগে। গুলির শব্দে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই যুবদল কর্মীকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি রাজনৈতিক কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬