চাচার ধর্ষণের শিকার মাদরাসা ছাত্রী আন্তঃস্বত্ত্বা

১৮ জুন ২০১৯, ০৭:৫৮ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদরাসা ছাত্রী লম্পট প্রতিবেশী চাচার ধর্ষণে শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ওই মাদরাসা ছাত্রী সাড়ে ৪ মাসের আন্তঃস্বত্ত্বা হওয়ায় তাকে অপারেশনের মাধ্যমে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য ধর্ষক চাপাচাপি করছে।

এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে সোমবার রাতে আড়াইহাজার থানায় ওই প্রতিবেশীর নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোকারদিয়া নয়াপাড়া গ্রামের ওই কিশোরী লতব্দী মহিলা মাদরাসার ছাত্রী। তার পিতা দিন মজুর এবং মাতা মালয়েশিয়া প্রবাসী। গত ৪ জানুয়ারী ওই ছাত্রীর মাদরাসা বন্ধ থাকায় সে দুপুরে বাড়ীতে ঘুরাফেরা করছিল। এ সময় একই পাড়ার মৃত মোতালেব মিয়ার ছেলে লম্পট ইয়াসিন তাকে ফুসলিয়ে তার (ধর্ষকের) নির্মাণাধীন দালানের ভিতরে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক ধর্ষণ করে।

এর পর বেশ কয়েকবার ধর্ষিতাকে ভয় ভীতি দেখিয়ে একই স্থানে শারীরিক মেলা মেশা করতে বাধ্য করে। ফলে ধর্ষিতা আন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। ১৭ জুন ধর্ষিতা আন্তঃস্বত্ত্বা জনিত কারণে বমি করতে থাকলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার ধর্ষিতাকে সাড়ে চার মাসের আন্তঃস্বত্ত্বা বলে রিপোর্ট প্রদান করেন।

পরে ধর্ষিতা তার পিতাকে ঘটনা খুলে বললে ধর্ষিতার পিতা বিষয়টি নিয়ে ধর্ষক ইয়াসিনের সাথে কথা বলে। ধর্ষক তাকে কিছু টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষিতাকে অপারেশনের মাধ্যমে তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য চাপ প্রয়োগ করে। ধর্ষিতার পিতা তাতে রাজী না হয়ে সোমবার রাতে আড়াইহাজার থানায় এসে ধর্ষণ মামলাটি দায়ের করে। ধর্ষক ইয়াসিন ধর্ষিতার দুঃসম্পর্কের চাচা হন বলে জানা গেছে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence