বাজেটকে স্বাগত জানাতে গিয়ে ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ

১৫ জুন ২০১৯, ০৬:৫১ PM

© সংগৃহীত

আধিপত্য বিস্তার, জমি দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা শোনা গেলেও এবার ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে স্বাগত জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ।

শনিবার দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় ২০১৯-২০ অর্থবছরের বাজেটকে স্বাগত জানাতে গিয়ে লক্ষীপুর জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জুতায় পা দেওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু ও লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সভাপতি ফাহাদ বিন কামাল মাহির অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজেটকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফের নেতৃত্বে শহরে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় পৌঁছালে জুতায় পা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতা কাজী বাবলু ও মাহির অনুসারীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে কাজী বাবুল, সোহেল, রিয়াদ হোসেন, সাগর ও রিপনসহ ১২ জন নেতাকর্মী আহত হন। কয়েকজন নেতাকর্মী রক্তাক্ত জখমও হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মিছিলে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ও সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।

ভারতের বিপক্ষে সিরিজ আয়োজন নিয়ে যা জানাল বিসিবি
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের প্রবেশপত্র ডাউনলোড শুরুর সময় জানাল…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
close