সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না: ব্যারিস্টার ফুয়াদ

০৬ এপ্রিল ২০২৬, ০৭:২২ PM
ব্যারিষ্টার আসাদুজ্জামান  ফুয়াদ

ব্যারিষ্টার আসাদুজ্জামান  ফুয়াদ © টিডিসি সম্পাদিত

রাজনৈতিক প্রশ্নে সংবিধানের দোহাই দিয়ে, অজুহাত দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে ওবায়দুল কাদেররা আজ কলকাতার আইসিইউতে রাত কাটাচ্ছেন- বলে মন্তব্য করেছের আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান  ফুয়াদ।  

সোমবার (৬ এপ্রিল) বিকাল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) আয়োজিত 'গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ' শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।  

 ফুয়াদ বলেন, ‘যেই দলের একাংশের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে সেই দলের নেতাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। যদি শিক্ষা না নেন তাহলে আপনাদেরকেও (বিএনপি)  ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ১৭ বছরের জুলুম নির্যাতনের ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে গেলেন, আপনারা গোল্ড ফিসকেও হার মানিয়েছেন। আপনারা আত্মবিস্তৃত জাতি, আওয়ামী লীগদেরকে এটা ভুলতে ১৭ বছর সময় লেগেছিল। আপনার ১৭ দিনও সময় নেন নাই।’

তিনি আরও বলেন, ‘আপনাদের জন্য আমরাও লড়াই করেছি, সংগ্রাম করেছি, শহীদ জিয়ার স্বপ্নের রাজনীতি আমরা করছি। কিন্তু আপনাদের আচরণের মধ্যে বেগম জিয়াকে খুঁজে পাচ্ছি না। আপনাদের বিএনপির সংবিধান বিশেষজ্ঞদের আয়নায় আমরা জিয়াউর রহমানকে খুঁজে পাচ্ছি না। এই বিএনপি কোত্থেকে এসেছে। যারা বাংলাদেশপন্থি রাজনীতি করেছে আমরা তো সেই বিএনপিকে খুঁজে পেতে চাই।’

রাকসুর বিতর্ক সম্পাদক ইমরান লস্করের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, রাকসু'র সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাহউদ্দিন আম্মার, কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ-সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9