নোয়াখালীতে ধর্ষণের শিকার মাদ্রাসার শিক্ষিকা

১৩ জুন ২০১৯, ০২:০২ PM
আহমেদ মিশন

আহমেদ মিশন © টিডিসি ফটো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে মাদ্রাসার শিক্ষিকাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আহমেদ মিশন নামে এক বখাটের বিরুদ্ধে।

গত মঙ্গলবার রাত ১১ টার দিকে মুছাপুর ৪নং ওয়ার্ডে শিক্ষিকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মিশন ওই এলাকার ফয়েজ উল্যাহর নতুন বাড়ির মো. এরফানের ছেলে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১ টার দিকে লম্পট মিশন ওই শিক্ষিকার ঘরে ঢুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিক্ষিকার কান্নার শব্দে আশপাশের লোকজন এসে অভিযুক্ত মিশনকে হাতেনাতে আটক করে। তবে স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় ধর্ষিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে সে চলে যায়।

এ ব্যাপারে ধর্ষিতা নিজে বাদি হয়ে বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন। যা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ০৩) এর ৯(১) ধারায় রুজু করা হয় (মামলা নং- ১১, তাং- ১২/৬/২০১৯ইং)।

একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬