অন্যজনের জামিননামা দেখিয়ে পালাল ফাঁসির আসামী, ডেপুটি জেলারসহ ৮ জন বরখাস্ত

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০০ AM
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার ও পলাতক আসামি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার ও পলাতক আসামি © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে অন্য এক আসামির সাধারণ মামলার জামিননামা ব্যবহার করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামির পলায়নের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এতে দায়িত্বে অবহেলার অভিযোগে ডেপুটি জেলারসহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানায়, নবীনগর থানার ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় গ্রেফতার হওয়া দিদার হোসেন নামের এক আসামির জামিনের কাগজ ব্যবহার করে আখাউড়া থানার হৃদয় নামের ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কারাগার থেকে বেরিয়ে যায়। হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালের আখাউড়া থানার একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি।

এদিকে, বিষয়টি জানাজানি হলে দায়িত্বে অবহেলার দায়ে ডেপুটি জেলারসহ মোট ৮ জন কারা কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন – সর্ব প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন, ডেপুটি জেলার মোঃ আজহারুল ইসলাম, কারারক্ষী মোরশেদ আলম, মোঃ হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম এবং শাহাব উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, দ্বায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীদের দ্বায়িত্বে অবহেলার সুযোগ নিয়ে কৌশলে একজনের জামিনের কাগজ দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী পালিয়ে গেছেন। ঘটনার সময়ে বিদ্যুৎ না থাকায় সিসিটিভির সহায়তাও নেয়া যাচ্ছে না। তারা পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তারের চেষ্টা করছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহা পরিদর্শক মো: ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি দুই সদস্য হলেন, চাঁদপুরের জেলার এবং ফেনীর জেল সুপার ।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, পলাতক আসামী হৃদয়কে গ্রেপ্তারে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950