যে কারণে আপিলের সুযোগ পাচ্ছেন না শেখ হাসিনা

১৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না দণ্ডপ্রাপ্তরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, ‘যে কোন আদালতের আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয়, যেমন আমাদের এই মামলায় এই সাজার বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আসামীরা চাইলে সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে পারবেন, কিন্তু পলাতকরা কেউ  সে আপিল দায়ের করতে পারবেন না। কারণ পলাতক ব্যক্তির আইনগত কোন অধিকার থাকে না।’

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আপিল করতে হলে তাকে অবশ্যই এসে বাংলাদেশে আত্মসমর্পণ করতে হবে। জেলে গিয়ে তিনি তখন সুপ্রিম কোর্টের কাছে তার (রায়ের) বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। যদি আত্মসমর্পণ না করেন, তাহলে রাইট অব আপিল থাকবে না।’

ট্রাইব্যুনালের পর্যবেক্ষণের তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আদালত তার অবজারভেশনে বলেছেন যে এই আসামীরা বিচারকার্য চলমান থাকা অবস্থায় মামলার সাক্ষী, বিচারক এবং ট্রাইবুনালের সাথে সংশ্লিষ্টদেরকে হত্যা এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেই দায়ে কিন্তু আসামী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। সুতরাং এটা আদালতের মাধ্যমে প্রমাণিত যে তারা হুমকি-ধামকি দিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের জনগণ, এই প্রশাসন, এই বিচারের সাথে সম্পৃক্ত কেউই এই হুমকিতে ভয় পাননি। তাদের প্রতি আইনসম্মত উপায়ে যে দায়িত্ব অর্পিত হয়েছিল, তারা সেটা পালন করেছেন এবং তার প্রতিফলন আজকের রায়।’

ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950