নিজের তৈরি ট্রাইব্যুনালেই হাসিনার ফাঁসির রায়

১৭ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনা © টিডিসি সম্পাদিত

মানবতাবিরোধী অপরাধের বিচার করতে দেড় দশক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা। এবার সে আদালতেই নিজের ফাঁসির রায় শুনলেন তিনি। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। আদালতের সমন জারির পরও হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতেই মামলার রায় পড়ে শোনান ট্রাইব্যুনাল। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে ২০১০ সালে প্রধানমন্ত্রী থাকাকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন শেখ হাসিনা। ওই সময়ে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনালটি গঠন করা হয়। ওই ট্রাইব্যুনালের রায়ে ইতোমধ্যে জামায়াতে ইসলামী ও বিএনপির ডজনখানেক শীর্ষ নেতা ফাঁসি কার্যকরসহ বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। যদিও ওই সময় বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বেশ সমালোচনার মুখে পড়ে ট্রাইব্যুনাল।

এদিকে বিচারকার্য চলাকালে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী একবার বলেছিলেন, ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে...।’ সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক১০ বছর পর এই ট্রাইব্যুনালেই হাসিনার ফাঁসির রায় দেওয়া হল।

প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো…
  • ১৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬