হাসিনার ফাঁসির রায়

ফেনীতে সাবেক এমপির বাড়িতে আগুন

১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৭ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৫, ০২:৩৯ AM
নিজাম উদ্দিন হাজারীর বাড়ির মূল ফটকে আগুন দেওয়া হয়

নিজাম উদ্দিন হাজারীর বাড়ির মূল ফটকে আগুন দেওয়া হয় © টিডিসি

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর বাড়িতে ঢুকতে না পেরে মূল ফটকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাতে শহরের মাস্টার পাড়াস্থ তার বাগান বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধরা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, নিজামের ফাঁসি চাই’, ‘নিজাম শুসেন ভাই ভাই, এক দঁড়িতে ফাঁসি চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ নানা স্লোগান দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ যে যে অগ্নিসন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে বিশেষ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ সে বিষয়ে প্রশাসন কোনো আলাদা আইনানুগ ব্যবস্থা নেয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার কারণেই এসব ঘটনা বারবার ঘটছে। তিনি আরও বলেন, এসব প্রতিহত করতে আমরা ছাত্রজনতা মাঠে আছি।

আরেক সাবেক সমন্বয়ক ওমর ফারুক বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিক্রিয়াতেই নিজামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। জুলাইকে যতবার আঘাত করা হবে, ততবার তাদের বাড়িঘরেও আগুন দেওয়া হবে এবং তাদের অস্তিত্ব মুছে দেওয়া হবে। আজ শেখ হাসিনার রায় হয়েছে একইভাবে এই রায় নিজাম হাজারী ও শুসেনের বিরুদ্ধেও হতে হবে।

পরে ঘটনাস্থলে যান পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ফায়ার সার্ভিস বাড়ির সামনে লাগানো আগুন নেভানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

এর আগে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফেনী সরকারি কলেজের ফটকের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের নাম ও ছবি সম্বলিত ফলক ভাঙচুর করে ও মুছে ফেলেন।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950