ধর্ষণে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীকে কামড় দিলো বখাটে

১০ জুন ২০১৯, ০৭:০৩ PM

© সংগৃহীত

বেলাবতে এক কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে নির্যাতন করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামে।

এই ঘটনায় দুই বখাটেকে আসামী করে সোমবার বেলাব থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিত ছাত্রী। এ ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে। নির্যাতনের শিকার মেয়েটিকে প্রথমে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নির্যাতিত শিক্ষার্থী উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী । অন্যদিকে জড়িত দুই বখাটে একই গ্রামের মজনু মিয়ার ছেলে রাসেল(১৮) ও শামসুল হকের ছেলে নুরুল ইসলাম(২০)।

নির্যাতিত শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে মেয়েটি প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দুই বখাটে মেয়েটির মুখে কাপড় দিয়ে বেঁধে বাড়ির পাশে একটি নিচু জমিতে নিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় তারা ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ও কিলঘুষি দিয়ে আহত করে। এ সময় মেয়েটি ভয়ে জ্ঞান হারিয়ে ফেললে তারা পালিয়ে যায়।

এদিকে অনেকক্ষণ যাবত মেয়ে ঘরে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে। রাত ১ টার দিকে বাড়ির পাশের নিচু জমিতে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় তারা পড়ে থাকতে দেখে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে বেলাব থানার ওসি ফকরুদ্দীন ভূইয়া বলেন, এ ঘটনায় নির্যাতিত মেয়েটি দুই বখাটেকে আসামী করে মামলা দায়ের করেছে। বর্তমানে আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬