নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

০৯ জুন ২০১৯, ০৮:৫৬ PM

© সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে গিয়ে আসিফ মিয়া (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আসিফ মিয়া ফকিরগঞ্জ গ্রামের পলাশ মিয়ার ছেলে ও কাটাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আসিফ বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করার এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর থেকেই স্থানীয়রা তাকে খোঁজাখুজি করতে থাকে। খবর পেয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার চেষ্টা চালায়। এলাকাবাসী অভিযোগ করে বলেন, নদীতে পানি কম থাকলেও অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতে অসংখ্য চোরা গর্তের সৃষ্টি হয়েছে। পানিতে ডোবার পর আসিফ কোন চোরা গর্তে ডুবে থাকতে পারে। ফলে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন কুমার শর্মা বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ কিশোর আসিফকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা সর্বাত্বক চেষ্টা চালাচ্ছে। তবে রবিবার বিকেল ৪টা পর্যন্ত কিশোর আসিফকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, নদীতে পানি কম থাকলেও বেশ কিছু বড় বড় গর্ত রয়েছে। ধারণা করা হচ্ছে কোন একটি গর্তে ডুবে গেছে আসিফ।

এদিকে, বিকেল ৩টা পর্যন্ত কিশোর আসিফকে উদ্ধার করা সম্ভব হয়নি। আসিফ নিখোঁজ হওয়ায় পরিবারের লোকজন নদী পাড়ে আহাজারি করছেন। তাদের আহাজারিতে নদী পাড় এলাকার বাতাস ভাড়ি হয়ে উঠেছে।

ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬