ঢাকা মেডিকেলে চোর সন্দেহে স্বামী-স্ত্রী আটক

১০ জানুয়ারি ২০২৬, ১১:৩২ PM
 আটককৃত স্বামী-স্ত্রী

আটককৃত স্বামী-স্ত্রী © সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে মোবাইল চোর সন্দেহে স্বামী-স্ত্রী পরিচয়দানকারী দুজনকে আটক করেছে আনসার সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে জরুরি বিভাগের এক্স-রে কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আকলিমা আক্তার বৃষ্টি (১৮) ও মো. রুবেল (২৮)। তারা কামরাঙ্গীরচর আলিনগর এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, জরুরি বিভাগে এক রোগীর স্বজনের মোবাইল ফোন ছিনিয়ে পালানোর সময় তারা হাতেনাতে ধরা পড়েন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিতে শুরু করলে দায়িত্বরত আনসার সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেন।

ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, আটকের পর তল্লাশি চালিয়ে বৃষ্টির কাছ থেকে ২৪টি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা মূলত একটি চোর ও মাদকচক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়েছে।

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬