কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

২২ ডিসেম্বর ২০২৫, ০১:১০ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ PM
বিজিবির বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দসহ ১ জন আটক

বিজিবির বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দসহ ১ জন আটক © টিডিসি ফটো

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্র জানায়, গত ৭২ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবা, মদ, গাঁজা, গবাদিপশু, ভারতীয় রুপি ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অভিযানে একজন চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি আরও জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় মাদক, জালনোট ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।

আরও পড়ুন : এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

এ বিষয়ে ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল ধরনের নাশকতা প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ 

কোনো আত্মীয়স্বজনকে প্রশ্রয় দেবেন না: এমপি-মন্ত্রীদের ছাত্…
  • ৩১ মে ২০২৬
রাতে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন
  • ৩১ মে ২০২৬
আদ্-দ্বীন হাসপাতালকে মোটা অঙ্কের জরিমানা
  • ৩১ মে ২০২৬
বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও প্রীতি ম্যাচে নতুন ৬ মুখ আর্জেন…
  • ৩১ মে ২০২৬
ছাত্রলীগ নেতার বিয়েতে আওয়ামী লীগ-বিএনপির নেতারা, ছবি ভাইরাল
  • ৩১ মে ২০২৬
সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী
  • ৩১ মে ২০২৬