বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রিজভী

০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৭ PM
কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন রুহুল কবির রিজভী

কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে জুমার নামাজের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন রুহুল কবির রিজভী © টিডিসি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বৃহৎ কোনো অঘটন বা সংকট সৃষ্টি না হলে সরকার নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসে, রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে বিএনপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) কুড়িগ্রাম শহরের সর্দার পাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন রিজভী।

তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে রিজভী বলেন, তারেক রহমান এ দেশের গণমানুষের নেতা। তার মায়ের গুরুতর অসুস্থতা ও অন্যান্য বিষয় বিবেচনায় তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরবেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সর্দারপাড়া জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই দিনে স্থানীয় একটি মাদ্রাসায় সদকা-এ-জারিয়া হিসেবে তিনটি ছাগল কোরবানি করে দুস্থদের মধ্যে মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সদস্য ডা. মো. ইউনুছ, আশরাফুল হক রুবেল, শাহীন শেখ রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬