অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

২২ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
রুহুল কবীর রিজভী

রুহুল কবীর রিজভী © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। তিনি বলেন, সন্ত্রাস-অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না এবং সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এর প্রভাবেই যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে।

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

রিজভী বলেন, গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পেছনে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদানের বিষয়ও দায়ী।

আরও পড়ুন: পাকিস্তানে গেলেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি

এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। এসময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রুহুল কবীর রিজভী আরও বলেন, চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬