রিজভীর পা ছুঁয়ে সালাম, ভাইরাল হওয়ার পর পুলিশ সদস্য ক্লোজড

০৭ নভেম্বর ২০২৫, ০৯:১২ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৯:১৪ PM
রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করেন ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলাম

রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করেন ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলাম © ভিডিও থেকে নেওয়া

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ। তাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ইমরানুল ইসলাম বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিরপুর ট্রাফিক জোনে দায়িত্বরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে ক্লোজ করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাযার জিয়ারত শেষে গাড়িতে ওঠার সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর পায়ে ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬