কমিউনিটি ব্যাংকের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ PM
ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন © সৌজন্যে

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি। তিনি বলেন, যে কোনো ব্যাংকের কার্ড থেকে অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে কিউআর কোডে পেমেন্টের মাধ্যমে ট্রাফিক ফাইন জমা দেওয়ার সহজ সমাধান এখন সম্ভব।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ডিএমপির পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আব্দুল কাইয়ুম খান চুক্তিটিতে স্বাক্ষর করেন।

এ সময় ডিএমপি এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর শেষে ডিএমপি কমিশনার অতিথিবৃন্দদের নিয়ে কেক কেটে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক ফাইন কালেকশনের শুভ উদ্বোধন করেন।

 

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬