আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী

১৬ নভেম্বর ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০২:২৪ PM
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখনো ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো অংশের অধিকার নেই জনগণের আস্থার জায়গা দুর্বল করার।

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নে অসহায় এক বৃদ্ধ দম্পতিকে সহযোগিতা করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি ।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা ভারতের প্রাইভেট কোম্পানি আদানীর সঙ্গে যে চুক্তি করেছেন, তা দেশের স্বার্থে নয়, বরং ওই কোম্পানির স্বার্থে হয়েছে। এর ফলে দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য চুক্তি ও বিনিয়োগের ক্ষেত্রেও দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে হবে। বিদেশি কোম্পানির সঙ্গে যে কোনো চুক্তি হবে, তা দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে দুর্বল করে তুলতে পারবে না। বিশেষ করে বন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো যদি ক্রমান্বয়ে বিদেশি অপারেটরের হাতে চলে যায়, তাহলে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠবে।

আরও পড়ুন : ইসির সংলাপে উপস্থিত এক দলের দুই গ্রুপ, হট্টগোলের পর বের দেয়া হলো এক পক্ষকে

তিনি বলেন, ড. ইউনূস সাহেবকে এই বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। দেশের স্বার্থ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে যে সিদ্ধান্তগুলো হয়েছে, তার ফলে মানুষ অনেক ক্ষেত্রে হতাশ। সেই ধরনের চুক্তি দেশের জন্য ক্ষতিকর।

এসময় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন ও আমরা বিএনপি পরিবার’র সদস্যসচিব আতিকুর রহমান রুমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬