‎হবিগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ

১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ PM
জব্দ করা ভারতীয় পণ্য

জব্দ করা ভারতীয় পণ্য © টিডিসি

‎‎হবিগঞ্জে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যে দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। অভিযানে দুটি যানবাহনও জব্দ করা হয়েছে।

‎বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানের অংশ হিসেবে গত রাত আনুমানিক দুইটার দিকে একটি কাভার্ড ভ্যানকে সংকেত দিয়ে থামানো হয়।

‎কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাঠের গুঁড়া ভর্তি বস্তা দেখে সন্দেহ হলে সেগুলো নামিয়ে বিস্তারিত তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির বডির ভেতরে তৈরি করা গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

‎একই সময়ে অপর একটি বালুবাহী ট্রাক তল্লাশি করে বালির নিচে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী ও জিরা জব্দ করা হয়। এ ছাড়া পৃথক আরেকটি অভিযানে বিজিবির একটি বিওপি এলাকায় ভারতীয় মদ ও পেঁয়াজ উদ্ধার করা হয়েছে।

‎বিজিবি জানায়, উদ্ধার করা চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন কোটি টাকা। অভিযানে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও বালুবাহী ট্রাক জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল ও যানবাহনের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‎হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9