প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

০৯ জানুয়ারি ২০২৬, ০২:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস ও জালিয়াতি চক্রের ৮ সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের শনাক্ত করে। পরীক্ষা শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টা আগে তাদের হাতেনাতে আটক করা সম্ভব হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৩ জন এই জালিয়াতি চক্রের মূল পরিকল্পনাকারী বা 'মাস্টারমাইন্ড' হিসেবে কাজ করছিল।

উল্লেখ্য, আজ শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ব্যতীত দেশের বাকি সব জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই নিয়োগ পরীক্ষায় সারা দেশ থেকে মোট ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র প্রবেশসহ নানা বিষয়ে আগে থেকেই কঠোর নির্দেশনা দিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে পরীক্ষা শুরুর আগেই এই জালিয়াতি চক্রকে গ্রেপ্তার করা সম্ভব হলো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা নিয়ে যেকোনো ধরণের জালিয়াতি রোধে কেন্দ্রগুলোতে নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬