প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক পদে প্রশ্নের ধরণ যেমন হবে

০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (৩১ আগস্ট) প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ২,১৬৯টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য ১১তম গ্রেড এবং প্রশিক্ষণবিহীন প্রার্থীদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়েছে। এটি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী।

আবেদনের যোগ্যতা:

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি।

শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।

পরীক্ষা পদ্ধতি ও নম্বর বন্টন:

নিয়োগ পরীক্ষা লিখিত হবে। লিখিত পরীক্ষা ৯০ নম্বরের। বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী)।

 

লিখিত পরীক্ষার সর্বনিম্ন উত্তীর্ণ নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার নম্বর ১০।

নম্বর বন্টন: বাংলা ২৫, ইংরেজি ২৫, গণিত ২০, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ২০।

প্রার্থীরা এই শর্তাবলী পূরণ করলে প্রধান শিক্ষক পদে আবেদন করতে পারবেন।

 

 

 

যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬