প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

০৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ AM
প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আটক

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে আটক © সংগৃহীত

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। শেরেবাংলা নগর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর কাজী সাদীর আসাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে থেকে মাহবুবকে আটক করা হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করে সেনা ক্যাম্প।

আটক মাহবুবের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রশ্নফাঁস চক্রের মূল হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

জানা গেছে, শুক্রবারের শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছিল এ চক্রটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬