ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

০৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৬ AM
ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ

ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ © সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোরে এক শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সোহান নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহতের দেহ বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকারই বাসিন্দা ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ওসি (তদন্ত) মো. আবদুস সালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকাটি প্রকম্পিত হয়ে ওঠে। স্থানীয়রা শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি ঘর লন্ডভন্ড হয়ে পড়ে আছে এবং তার কিছু দূরেই এক যুবকের মরদেহ পড়ে রয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘরটি পুরোপুরি উড়ে গেছে।

আরও পড়ুন: জকসু নির্বাচনে যে ৫ পদে হারল শিবির

তিনি বলেন, এলাকাটি আগে থেকেই পুলিশের কড়া নজরদারিতে ছিল। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত পুলিশ ও বিশেষায়িত দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পুলিশের স্পেশাল টিমসহ একাধিক দল আলামত সংগ্রহ ও তদন্তের কাজ করছে।

ওসি (তদন্ত) আরও জানান, সেখানে বোমা তৈরি হচ্ছিল নাকি আগে থেকেই মজুদ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তল্লাশিতে ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পর এই বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হবে। 

চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬