রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

০৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন বলেন, আমার ভাই কদমতলী কদমতলী জুরাইন এলাকায় থাকত। ভাঙারি ব্যবসা করত। রাতে জানতে পারি, কদমতলির কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়েছে। সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাই। দ্রুত তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করতে কদমতলি থানা-পুলিশকে ঘটনাটি জানান হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’—সালথায় ইউপি চেয়ারম্যান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ক্যাড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন-রানারআপ হাবিপ্রবির দুই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল, দুই বছরের শাস্তি পাচ্ছে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবিতে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ‘মাস্তুল’ চলচ্চিত্রের বিশ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬