যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী আটক

৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ AM
আটককৃত ব্যক্তি

আটককৃত ব্যক্তি © সংগৃহীত

খাগড়াছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র বিক্রির সময় মো. আইয়ুব (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে খাগড়াছড়ি–দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সেনাবাহিনীর (ত্রিশ বীর) সদর জোন ও পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় মো. আইয়ুবকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়।

আটক ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিুা উপজেলার খন্দকারপাড়া এলাকার মো. ইশহাকের ছেলে মো. আইয়ুব (৩৮)।

অভিযানকালে আটককৃত আসামির কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং নগদ ৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মো. আইয়ুব একজন চিহ্নিত অস্ত্র কারবারি। এর আগেও তিনি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রাম র‍্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে র‍্যাব-৭ তাকে অস্ত্রসহ আটক করে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কায় কিসলু জানান, সন্ধ্যার দিকে কৃষি গবেষণা এলাকা থেকে সেনাবাহিনী ও খাগড়াছড়ি সদর থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. আইয়ুব নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, খাগড়াছড়িতে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬