তারেক রহমানকে কটূক্তি, রাজধানীতে ভাইস প্রিন্সিপাল আটক

২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে রাজধানীর শাহবাগ থানা পুলিশ। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়। ওই শিক্ষকের নাম এটিএম শহিদুল ইসলাম। তিনি রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

থানা সূত্রে জানা যায়, আজ সকালে শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শাহবাগ এলাকায় শহীদুল ইসলাম তারেক রহমানকে চাঁদাবাজ ও সন্ত্রাসী বলে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর করেন।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬